You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২: পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা বরাবরের মতো এই পর্বের রিভিউ পড়েও ভীষণ ভালো লাগলো। ধীরে ধীরে রহস্যের উদঘাটন হচ্ছে তাহলে। তাহলে জেলে থাকে সেই লোকটার নাম হচ্ছে ডেভিড। এই লোকটার বয়স তো তাহলে ততোটা বেশি না। তাহলে চঞ্চল চৌধুরী অর্থাৎ ডেভিড জেলের মধ্যে ঢুকেছে সুড়ঙ্গের মতো একটি জায়গা দিয়ে। আলফ্রেড এর কাছে গিয়ে তো অনেক তথ্য পেয়েছে মাহা। তবে ডেভিড আসলেই খুব চালাক। সে সবকিছুর সেটিং এমনভাবে দিয়েছে যে,কেউ কিছু বুঝতে না পারে। এমনকি জেলের কয়েদীরা তো তার একেবারে অন্ধ ভক্ত। তাকে কিছু করলে কয়েদীরা একেবারে ক্ষেপে যাবে। মূলত ডেভিডের কারণেই জেলের মধ্যে এতো ধরনের ঘটনা ঘটেছে বা ঘটছে। দেখা যাক মাহা মোস্তাকের সাথে দেখা করে সবকিছু বলার পর কি হয়। পরবর্তী পর্বে অনেক কিছু জানা যাবে তাহলে। যাইহোক এই পর্বের রিভিউও চমৎকার ভাবে দিয়েছেন দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64446.89
ETH 1857.51
USDT 1.00
SBD 0.42