You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২: পর্ব ৩ )
দাদা এই পর্বটি আসলেই বেশ ইন্টারেস্টিং লেগেছে। একসাথে তো দেখছি সবাই ঝামেলায় পরেছে। একদিকে প্রেগন্যান্সি নিয়ে মাহা বেশ ঝামেলায় পরেছে। অপরদিকে মোস্তাক যদি তার ছেলেকে জেল থেকে মুক্ত করতে না পারে, তাহলে তো মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই তার ছেলেকে অন্য কোনো জেলে স্থানান্তর করে দিবে। তখন তো মোস্তাকের দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। এমনিতেই জেলের ভিতরের কয়েদীরা বেশ ডেঞ্জারাস। কখন তার ছেলেকে মেরে ফেলে,সেটা তো বলা যায় না। ডেভিড কেনো টানেল দিয়ে সেলের ভিতরে ঢুকেছে, সেটা এই পর্বে একেবারে ক্লিয়ার হয়ে গেলো। তবে ডেভিড কি আসলেই পারবে সেই বয়স্ক লোককে জেল থেকে মুক্ত করতে। দেখা যাক পরবর্তীতে কি হয়। এই পর্বের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।