You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ১: অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

এই ওয়েব সিরিজের সিজন ১ এর শেষ পর্ব পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। লোকটা তো আসলেই জিনিয়াস। মানুষের চোখ দেখেই সবকিছু সত্যি সত্যিই বলে দিতে পারে। মাহাকে দেখেই বলে দিলো তার বাবার খোঁজ কিভাবে পেতে পারে। মাহা চার্চে গিয়ে ফাদার আলফ্রেড এর সাথে দেখা করেছে তার বাবার খোঁজ নেওয়ার জন্য। চার্চে রাখা বইগুলোর উপরে যে লেখকের ছবি রয়েছে এবং জেলের সেই লোক অর্থাৎ চঞ্চল চৌধুরীর সাথে হুবহু মিল রয়েছে যেহেতু, তাহলে কি চঞ্চল চৌধুরী আগে লেখক ছিলেন নাকি। আশা করি মাহা সব রহস্যের উদঘাটন করতে সক্ষম হবে। তবে মোস্তাক তো পুরোপুরি ঝামেলায় পড়ে গিয়েছে দেখা যাচ্ছে। জেলের ভিতরে যদি সেই লোকটাকে মেরে ফেলে,তাহলে তো মোস্তাকের ছেলেকেও কয়েদীরা মেরে ফেলবে জেলের ভিতরে। দেখা যাক পরবর্তী সিজনে কি হয়। এই ধরনের ওয়েব সিরিজ দেখতে আসলেই খুব ভালো লাগে। দেখার সময় সাসপেন্স কাজ করে মনের মধ্যে। যাইহোক এতো চমৎকার ভাবে এই ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63283.38
ETH 1826.14
USDT 1.00
SBD 0.52