You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২- পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ2 years ago

ডেভিডের মায়ের মৃত্যুর কথা জানতে পেরে ডেভিড আসলেই অনেক কষ্ট পেয়েছে। কারণ কতো কষ্ট করে প্ল্যান করে রেখেছিল,তার বাবাকে জেল থেকে বের করে তার মায়ের সাথে দেখা করাবে। কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে গেলো। যাইহোক রাজুর প্ল্যানটা আমার কাছে দারুণ লেগেছে এবং এই প্ল্যানটি অবশ্যই কাজ করবে। পরবর্তী পর্বে মনে হয় দেখতে পাবো, ডেভিড তার বাবাকে নিয়ে জেল থেকে বের হয়ে গিয়েছে। মোস্তাক তার ছেলেকে জেল থেকে বের করার জন্য অবশেষে তাহলে চাকরিটা ছেড়ে দিলো। মনে হচ্ছে আগামী পর্বে এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যাবে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকারভাবে এই পর্বের রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

যাইহোক রাজুর প্ল্যানটা আমার কাছে দারুণ লেগেছে এবং এই প্ল্যানটি অবশ্যই কাজ করবে।

হ্যা, এই পর্বে প্রকৃত বিষয়টা সামনে আসবে সবারই। কিভাবে তার বাবাকে টানেল দিয়ে নিয়ে যাচ্ছে আর প্ল্যানটা কতটা কার্যকর করছে সেটাই দেখার বিষয়। দ্রুত শেষ পর্বটা দিয়ে দেবো দেখি।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63134.96
ETH 1825.05
USDT 1.00
SBD 0.49