You are viewing a single comment's thread from:

RE: ফিরে দেখা : "পুরোনো কিছু ফোটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago

যদিও সময়ের অভাবে ফটোগ্রাফি করেন না এখন। তবে ৫/৬ বছর আগে দারুণ ফটোগ্রাফি করতেন সেটা বুঝাই যাচ্ছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো সেটা বুঝতে পারছি না। বিশেষ করে ৩ নং ফটোগ্রাফিটা দেখে মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। পশ্চিমাকাশের সূর্যাস্তের ছবিটা দেখে অনেকেই ভাবতে পারে ফটোশপের কেরামতি। তবে আপনার নিখুঁত ফটোগ্রাফি, ফটোশপ কে ও হার মানিয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভরে গেল দাদা। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 64946.36
ETH 1863.14
USDT 1.00
SBD 0.38