You are viewing a single comment's thread from:

RE: জীবনে মোবাইল ফোন পাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি তো ২০০৭ সাল থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো মোবাইল সেট ব্যবহার করেছেন দেখছি। আমি ২০০৬ সালে প্রথম ফোন হাতে পাই। মডেলটির নাম হচ্ছে নোকিয়া ৬৬০০। আমার স্পষ্ট মনে আছে আমার আব্বু কুয়েত থেকে ৩০ হাজার টাকা দিয়ে আমার জন্য এই মোবাইলটা কিনে এনেছিল। মোবাইলে সালমান খান এর তেরে নাম মুভির ভিডিও গান দেখে যে তখন কি ভালো লেগেছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মোটামুটি ২ বছর ব্যবহার করে ৬ হাজার টাকায় সেই মোবাইলটি বিক্রি করে দেই। তারপরে যে নোকিয়ার কতো মোবাইল ব্যবহার করেছি তার কোনো হিসাব নেই। নোকিয়া এন ৭০,৭৬১০ আরো অসংখ্য নোকিয়ার মোবাইল ইউজ করেছি। তবে সাউথ কোরিয়াতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত স্যামসাং ফোন ব্যবহার করি। যাইহোক পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64497.43
ETH 1861.18
USDT 1.00
SBD 0.38