You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৭৭ || প্রশ্ন: কোন টেকনিক অবলম্বন করলে শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি ..

in আমার বাংলা ব্লগ2 years ago

কোন টেকনিক অবলম্বন করলে শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি আদর যত্ন পাওয়া যাবে?

এটা তো একেবারেই সিম্পল। শ্বশুর বাড়িতে বেশি বেশি গিফট নিয়ে যেতে হবে সবার জন্য। তাছাড়া ট্রাক ভরে ভরে বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে যেতে হবে। তাহলে দেখবেন আদর কাকে বলে। শুধু শ্বশুর বাড়ির লোকজন না,বরং শ্বশুর বাড়ির প্রতিবেশীরাও আদর যত্ন করা শুরু করবে😂😂।

Sort:  
 2 years ago 

তারপর দেখবেন বউয়ের সংখ্যা ও বেড়েছে। 😄

 2 years ago 

বাড়লে বাড়ুক ভাই,এসবিডি চলে আসতেছে। সুতরাং কোনো টেনশন নেই হা হা হা।

 2 years ago 

ভাবি জানে ব্যাপারটা?

 2 years ago 

আরে সবকিছু বলতে হয় নাকি হা হা হা।

 2 years ago 

আমার তো মনে হয় ফ্রুটস এর থেকে আলু, পেঁয়াজ এগুলো বাজার করে নিয়ে গেলে বেশি ভালো হবে আর তারা খুশি হবে🤭🤣।

 2 years ago 

আলু পেঁয়াজ বোনাস হিসেবে নিলে আরও বেশি খুশি হবে হা হা হা।

 2 years ago 

ট্রাক ভরে ফ্রুট আর এত এত গিফট কিনতে গেলে তো আমার উপার্জিত সম্পদ সহ বাবার সম্পদ সহ বিক্রি করে ফেলতে হবে ভাই। সেহেতু আমার হাতে লাঠি আর ভাঙ্গা প্লেট উঠে যাবে😀😀।

 2 years ago 

আরে ভাই শ্বশুরের টাকা সম্পদ আছে তো। এতো টেনশন করেন কেনো হা হা হা।

 2 years ago 

বউ যদি আপনার উপর রাজি থাকে তাহলে পরবর্তীতে ধন-সম্পদ উপার্জন আরো বেশি করতে পারবেন।

 2 years ago 

আপনার যুক্তিগুলো কিন্তু ভালই লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।

 2 years ago 

ভাই একেবারে বাস্তব কথা বলেছেন।

 2 years ago 

এমন ঘটনা ঘটিয়েছেন তাহলে 😁

 2 years ago 

আমি সুযোগ পাইনি ভাই। আমার ওয়াইফ এর ভাই বোন নেই তো। তাই আমি সেই লেভেলের আদর যত্ন এমনিতেই পাই। তবে যাদের দরকার, তারা কিন্তু এই টেকনিক ফলো করতে পারে হা হা হা।

 2 years ago 

ট্রাক ভরে গিফট নিতে নিতে শেষে দেখবেন পকেট একদম ফাঁকা হয়ে গেছে ভাইয়া। এরপর তো শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতে হবে।