You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৯

in আমার বাংলা ব্লগ • last year

মানুষের পরিচয় রক্তে নয়
হৃদয়ে যে দয়া বয়ে যায়।
সম্পদে বড় নয় কোন প্রাণ,
সততায় জাগে সোনার গান।

পরের দুঃখে যে কাঁদতে পারে,
সেই তো আসল মানুষ রে।
স্বার্থ ছেড়ে ভালোবাসা যত,
তাতেই লুকায় মনুষত্ব।

মানুষ চেনা যায় ভালোবাসায়,
দয়া থাকে যার মনের গভীর ছায়ায়।
টাকায় নয়, সততায় হয় মান,
পরের দুঃখে যে কাঁদে প্রাণ।
স্বার্থ ভুলে দেয় যে হাত বাড়িয়ে,
সেই মানুষ আলো হয়ে পথ দেখায়।

Sort:  
 last year 

বাহ ,অর্থবহ অনুভূতি প্রকাশ করেছেন আপনার কবিতার লাইন গুলিতে,চমৎকার।