You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩১

in আমার বাংলা ব্লগ6 months ago

ভালোবাসা যেনো,ভোরের প্রথম আলো,
হৃদয়ে জাগায় আশা,
ভরায় মনের ভালো।
নিঃশব্দ রাতে সে গান শোনায়।

অদৃশ্য বাঁধনে দু’জনকে জড়ায়।
অশ্রু মুছে আনে হাসির ছোঁয়া,
ভালোবাসা আসলেই,
জীবনে বয়ে আনে রঙিন আলো।

ভালোবাসা যেনো সাগরের ঢেউ,
মন ছুঁয়ে যায় নীরব বুকে।
অদেখা পথের আলো হয়ে,
হৃদয় রাখে রঙের সুখে।
অশ্রুর মাঝে হাসি ফোটায়,
জীবনকে করে স্বপ্নমুখর।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.31
JST 0.056
BTC 74694.42
ETH 2338.65
USDT 1.00
SBD 0.52