You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৪

in আমার বাংলা ব্লগ • 11 months ago

সময় হয়তো বদলে যাবে
বদলে যাবে না তোমার ছায়া,
অনুভূতি হয়তো বদলে যাবে
বদলে যাবে না তোমার মায়া।

সময় থেমে যাবে না,
তবু হৃদয় তোমায় খুঁজে পাবে।
বাতাস বদলে যাবে,
তবু তোমার গন্ধ বুকে থাকবে।