ক্ষণিকের জীবন||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তবে কিছু কিছু বিষয় নিয়ে লিখতে গিয়েও দুচোখে পানি চলে আসে। আসলে কিছু কিছু দুর্ঘটনা সত্যিই অনেক বেশি কষ্টের। আর সেই অনুভূতি থেকে কিছু কথা লিখব।


ক্ষণিকের জীবন:

publicdomainpictures-bus-72213_1920.jpg

Source


আমাদের এই জীবনটা সত্যি ক্ষণিকের। কখন ফুরিয়ে যাবে আমরা কেউ জানিনা। আমাদের জন্য কোন কোন দুর্ঘটনা অপেক্ষা করছে সেটাও জানিনা আমরা। হয়তো নতুন কোন গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়ে পরি কিন্তু সেই গন্তব্যে পৌঁছাতে পারব কিনা সেটাও জানিনা। কখন কোন দুর্ঘটনার কবলে আমাদের জীবন প্রদীপ নিভে যাবে সেটা বুঝতে পারিনা। চারপাশে সব সময় দুর্ঘটনার কারণে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনা গুলো হৃদয়বিদারক।


একটি বড় বাস যেখানে নদীতে পড়ে যায় সেখানে কারো কিছু করার থাকে না। আসলে অসতর্কতা কিংবা দুর্ঘটনার কারণে সে মানুষগুলোর জীবনে বিপর্যয়ের নেমে আসে। এমন কি প্রিয়জন হারানোর কষ্ট তাদের পরিবারগুলোর সারা জীবন ধুঁকে ধুকে বয়ে বেড়াতে হয় সেই কষ্টের পাহাড়। কতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষগুলো তাদের গন্তব্য যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে থেমে গেল তাদের গন্তব্যের রাস্তা।


চারপাশের বিভিন্ন দুর্ঘটনাগুলো আমাদেরকে প্রতিনিয়তই কষ্ট দেয়। তখন মনে হয় ক্ষনিকের এই জীবন আমাদের নাগালের বাহিরে। কখন এই জীবনটা শেষ হয়ে যাবে সেটা বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যাবে। দুর্ঘটনায় যে মানুষগুলোর প্রাণ দিয়েছে তারা হয়তো কোন কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেছে। কিন্তু তাদের পরিবারের হাহাকার সত্যি অনেক কষ্ট দিচ্ছে। এই বিষয়গুলো মেনে নেওয়ার মতো নয়।


ক্ষুদ্র এই জীবনে যেন শুধুই বেঁচে থাকার লড়াই। কখন কি হয়ে যাবে আমরা কেউ বুঝতেই পারবো না। ক্ষনিকের এই জীবনে দুর্ঘটনা যেন প্রতিনিয়তই ঘটছে। কখনো আমরা নিজেদের আপন মানুষদের হারিয়ে ফেলছি কখনো বা প্রতিবেশীদের। আবার কখনো অপরিচিত মানুষদের জন্য হৃদয় কেঁদে উঠছে। আসলে দুর্ঘটনা গুলো সবাইকে কাঁদাচ্ছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.424067707934483 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.060
BTC 67467.70
ETH 2066.30
USDT 1.00
SBD 0.50