অগ্নিকাণ্ডের নির্মম ঘটনা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে ভালো লাগে। তবে কিছু কিছু বিষয় নিয়ে দেখতে সত্যিই অনেক কষ্ট হয়। কারণ এরকম পরিস্থিতি গুলো সবাইকেই কাদায়। তেমনি একটি বিষয় নিয়ে আজকে লিখব। আশা করছি এই পোস্ট পরে সবাই সচেতন হবেন।
অগ্নিকাণ্ডের নির্মম ঘটনা:

Source
আগুনে পুড়ে যখন সবকিছু শেষ হয়ে যায় তখন শেষ হয়ে যায় একটি পরিবারের সকল স্বপ্ন, আশা আর প্রত্যাশা। এমন একটি ঘটনা ঘটেছে একটি দরিদ্র পরিবারে। মানুষ অনেক স্বপ্ন নিয়ে তিল তিল করে নিজের সংসার গড়ে তোলে। কিন্তু সেই সংসার যখন নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় তখন সেই অসহায় মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে থাকার মতো সাহস কারো হয়ে ওঠে না।
একটি দরিদ্র পরিবারের মানুষজন হয়তো তাদের সংসারের উন্নয়নের জন্য দু'চারটে গবাদি পশু পালন করে। তাদের সম্বল বলতে সেই পশুগুলোই আছে। হঠাৎ করে যখন বাড়িতে আগুন লাগে তখন তাদের ঘর বাড়ি যেমন পুড়ে যায় তেমনি তাদের বাড়িতে পালন করা পশুগুলো নিমিষেই শেষ হয়ে যায়। তেমনি একটি ঘটনা ঘটেছে একটি দরিদ্র পরিবারে। যেটা সত্যিই অনেক কষ্ট দিয়েছে। গ্রামবাসী সবাই অনেক কষ্ট পেয়েছে।
একদিকে যেমন সেই কৃষক পরিবারটি তাদের ঘরবাড়ি হারিয়েছে অন্যদিকে হারিয়েছে তাদের সঞ্চয়। যেই গরু ছাগল গুলো পালন করে তারা দুই টাকা আয় করতো সেই সম্বল টুকু আগুনে শেষ করে দিয়েছে। এলাকার মানুষজন তাদের সান্ত্বনা দিচ্ছে ঠিকই কিন্তু তাদের এই ক্ষতি কখন পুষিয়ে ওঠার মতো নয়।
আগুনের হাত থেকে রক্ষা পাওয়া মানুষগুলোই জানে তারা কিভাবে বেঁচে আছে। সবকিছু হারিয়ে শুধু অসহায়ের মত তাকিয়ে আছে। তাদের বেঁচে থাকাটাও এখন এক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তারা হয়তো বেঁচে থাকবে ঠিকই কিন্তু জীবনের সাথে সংগ্রাম করতে করতে তাদের চলার পথ অনেক কঠিন ভাবে পারি দিতে হবে। অগ্নি দুর্ঘটনায় শেষ হয়ে যাওয়া সব কিছুই আবার নতুন করে শুরু করতে করতে পরিবারটিকে হিমশিম খেতে হবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.42406577439354 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.