হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। যদিও মনটা অনেক খারাপ তবুও ভাবলাম একটি পোস্ট সবার মাঝে শেয়ার করি। সমসাময়িক কিছু বিষয় নিয়ে আজকে লিখব। আশা করছি আপনারা সচেতন হবেন।


হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল:

IMG_20260519_112012.jpg


বর্তমান সময়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। আমরা একটা সময় হাম আক্রান্ত হওয়া খুবই সাধারণ কিছু মনে করতাম। তেমন কিছুই হতো না। কিন্তু বর্তমানে হাম আক্রান্ত রোগীর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে প্রত্যেকদিন হসপিটালগুলোতে মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে। হামের কারণে ছোট ছোট শিশুগুলো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তাদের এই কষ্ট আর বাবা মায়ের আর্তনাত দেখে সত্যিই অনেক খারাপ লাগে।


হাম আক্রান্ত শিশুদের বাবা-মা আপ্রাণ চেষ্টা করেও তাদের প্রাণপ্রিয় শিশুটিকে ঘরে ফেরাতে পারছে না। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াদৌড়ি সবকিছুর পরেও তারা নিজের প্রিয় সন্তানকে ধরে রাখতে পারছে না। অসহায় হয়ে ঘুরছে। এরকম দৃশ্যগুলো দেখলে সত্যিই চোখে জল চলে আসে। পত্রিকার পাতা খুললে কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ বুলালে এরকম সংবাদ অনেক দেখা যায়। যেগুলো দেখে হৃদয় কেঁপে ওঠে।


মায়াবী মুখ আর ছোট ছোট শিশু গুলোর মায়াবী চেহারা দেখে সত্যি অনেক খারাপ লাগে। তাদের ভিতরে যে কতটা যন্ত্রণা হচ্ছে শুধু তারাই বুঝতে পারে। বাবা-মা ব্যাকুল হয়ে ছোটাছুটি করছে। তাদের প্রিয় সন্তানকে বাঁচানোর জন্য কিন্তু অনেকেই ইতিমধ্যে নিজেদের প্রিয় সন্তানদের হারিয়ে ফেলেছে। আবার অনেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। কিন্তু যারা সন্তান হারিয়েছে তাদের কষ্ট হয় তো কাউকে বলে বোঝানোর মত নয়।


তাই শিশু গুলোকে হামের সংক্রমণ থেকে রক্ষা করা খুবই জরুরী। আর যেন কোনো শিশু আক্রান্ত না হয় এদিকে সবার সতর্ক দৃষ্টি রাখা উচিত। বিশেষ করে পরিবারের ছোট ছোট শিশুদেরকে সাবধানে রাখা উচিত। আর যারা ইতোমধ্যে সংক্রমিত হয়েছে তাদের থেকে দূরে রাখা উচিত। পরিবারের সচেতনতা পরিবারের ছোট ছোট শিশুদেরকে সুরক্ষিত রাখবে আর তারা একটি সুস্থ জীবন পাবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.307270524461195 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.