কয়েকটি রেনডম ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

Location
ফুলের সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। এই ফুলটি আমার খুবই পছন্দের একটি ফুল। এই ফুলের নাম হল বেলি ফুল। সাদা রংয়ের যেকোনো ফুল আমার ভালো লাগে। বিশেষ করে এই ফুলের মিষ্টি সুভাষ আমার খুবই ভালো লাগে। ছোটবেলায় এই ফুলের সাথে প্রথম পরিচিত হয়েছিলাম আমার স্কুলে গিয়ে। স্কুলে যাওয়ার পর স্কুলের ফুলের বাগানে এই ফুলটি প্রথম দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল। এখনো এই ফুলগুলো অনেক ভালো লাগে।

Location
সুন্দর কিছু দেখলেই ছবি তুলতে ইচ্ছে করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর এরকম দৃশ্যগুলো সত্যিই মন ভালো করে দেয়। আর এরকম দৃশ্য দেখেই আমি ফটোগ্রাফি করেছিলাম। পুকুরপাড়ের অপরূপ সৌন্দর্য, সুন্দর প্রকৃতি সবকিছু মিলিয়ে আবহাওয়া টা বেশ ভালো লেগেছিল। তাই তো সুন্দর এই প্রকৃতির ফটোগ্রাফি করেছিলাম।

Location
কলাবতী ফুলের সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। এই ফুলের ফটোগ্রাফি এর আগেও অনেকবার শেয়ার করা হয়েছিল। এই ফুল যত দেখি ততই ভালো লাগে। আসলে যখন আমি ফটোগ্রাফি করি তখন অনেকগুলো ফটোগ্রাফি করা হয়। আর কলাবতী ফুলের এই ফটোগ্রাফিটি যখন দেখতে পেয়েছি তখন ভাবলাম আপনাদের মাঝে ফটোগ্রাফিটি শেয়ার করে ফেলি।

Location
নাম না জানা এই ফুলটি দেখে এই ফুলের মায়ায় পড়ে গিয়েছিলাম। সাদা রঙের এই সুন্দর ছোট ছোট ফুলগুলো সত্যি অনেক সুন্দর ছিল। আমার কাছে অসাধারণ লেগেছিল। ছোট ছোট ফুল আর আকর্ষণীয় সৌন্দর্য সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল। সত্যি কথা বলতে এই ফুলের সৌন্দর্য চোখ ধাঁধানো ছিল।

Location
মাঝে মাঝে মনে হয় প্রকৃতি মানেই অন্য রকমের সৌন্দর্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে কিছু কিছু গাছপালা দেখতে সত্যি অনেক ভালো লাগে। হঠাৎ করে যখন এই কচু পাতাটি চোখে পড়েছিল তখন দেখতে সত্যি অনেক ভালো লেগেছিল। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে।
দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.444254841555328 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.