গ্রামীণ প্রকৃতির কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গ্রামীন পরিবেশের দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো আজকে উপস্থাপন করব। আশা করছি সবার ভালো লাগবে।


গ্রামীণ প্রকৃতির কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20260614_120313.jpg
Device-OPPO-A15
Location


গ্রামীন প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। গ্রামীণ পথ ঘাট থেকে শুরু করে গ্রামীণ গাছপালা সব কিছুই আমার অনেক ভালো লাগে। যদিও ছোটবেলায় গ্রামে থাকার সুযোগ খুবই কম হয়েছে। তবে গ্রামের প্রতি অন্য রকমের ভালোবাসা কাজ করে। ছোটবেলা থেকেই গ্রামের বাড়ি থেকে দূরে থাকা হয়েছে। যখন স্কুল বন্ধ থাকতো তখন মাঝে মাঝেই গ্রামের বাড়িতে যাওয়া হতো। তাই গ্রামের অপরূপ সৌন্দর্য আর প্রকৃতি দেখতে ভালো লাগে।


IMG_20260614_120510.jpg
Device-OPPO-A15
Location


গ্রামীন পথঘাট, সবুজ শ্যামল মাঠ, আর প্রান্তর সবকিছু যেন হৃদয় মাঝে দোলা দিয়ে যায়। গ্রামীণ সবকিছুই আমার অনেক প্রিয়। গ্রামীণ এই প্রকৃতি সময়ের সাথে সাথে বিভিন্ন রূপ ধারণ করে। আর সেই বিভিন্ন রূপের মাঝেই নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। সত্যি কথা বলতে এরকম অপরূপ দৃশ্যগুলো যখন চোখের সামনে দেখতে পাই তখন দুচোখ জুড়িয়ে যায়।


IMG_20260614_121117.jpg
Device-OPPO-A15
Location


শীতকালে গ্রামীণ সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। কারণ গ্রাম অঞ্চলে মাঠে মাঠে সরিষা ফুলের আগমন ঘটে। মাঠ ভরে ওঠে সরিষা ফুলে। তখন দেখতে এতটাই ভালো লাগে যেটা বলে বোঝানোর মত নয়। এই সৌন্দর্যটা যারা কাছ থেকে দেখেছে কিংবা উপভোগ করেছে তারাই শুধু বুঝতে পারবে এই সুন্দর সৌন্দর্যের প্রকৃত সৌন্দর্য।


IMG_20260614_121015.jpg
Device-OPPO-A15
Location


গ্রামের সবকিছুই আমার ভালো লাগে। যখন হালকা মৃদু বাতাসে গ্রামের দৃশ্যগুলো উপভোগ করা হয় তখন মনটা আনন্দে একেবারে ভরে উঠে। আমার তো মন চায় নিরিবিলি সময় কাটাতে। আর এরকম নিরিবিলি পরিবেশ দেখলে সত্যিই অনেক বেশি ভালোলাগা কাজ করে। দেখেই মনে হয় যেন মনটা প্রশান্তিতে ভরে উঠেছে। এরকম দৃশ্য চোখের সামনে দেখতে সত্যিই ভালো লাগে।


IMG_20260614_120357.jpg
Device-OPPO-A15
Location


গ্রামীণ দৃশ্য গুলো যখন হৃদয় মাঝে দোলা দেয় তখন মনের মাঝে এক অন্য রকমের ভালোলাগা সৃষ্টি হয়। আসলে আমরা ছোটবেলা থেকেই হয়তো গ্রাম থেকে অনেকেই দূরে বসবাস করেছি। কিন্তু গ্রামের যে মায়া সেটা আসলে কখনো ভুলতে পারিনা। সুযোগ পেলে এখনো গ্রামের বাড়িতে ছুটে যাই আর অনেক সুন্দর সময় কাটাই। তাইতো এরকম দৃশ্যগুলো এখনো দেখার সুযোগ হয়। আর সত্যিই অনেক ভালোলাগার সময় কাটে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
Loading...