নববর্ষের শুভেচ্ছা এবং শৈশব স্মৃতি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। প্রথমে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শৈশব স্মৃতি মানেই দারুন দারুন সব স্মৃতির পাহাড়। আর সেইসব স্মৃতি গুলো বিশেষ দিনগুলোতে বিশেষভাবে মনে পড়ে। সেই স্মৃতি আজকে শেয়ার করব।
নববর্ষের শুভেচ্ছা এবং শৈশব স্মৃতি:

শৈশবের বিশেষ দিনগুলো বিশেষভাবেই পালিত হতো। বড় হওয়ার সাথে সাথে এখন বিশেষ দিনগুলোর প্রতি আগ্রহ হারিয়ে গেছে। হয়তো সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে। কিন্তু শৈশবের সেই সুন্দর স্মৃতি গুলো এখনো মনে জাগ্রত আছে। বিশেষ করে পহেলা বৈশাখের সুন্দর দিনগুলোর কথা এখনো মনে পড়ে। যখন পহেলা বৈশাখ আসে তখন বারবার সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়।
বেশিরভাগ সময় পহেলা বৈশাখে গ্রামের বাড়িতে চলে যেতাম। যেহেতু গ্রামের বাড়িতে সঙ্গী সাথীর অভাব ছিল না তাই এই বিশেষ দিনে সবাই একত্রিত হওয়ার জন্যই বিভিন্ন রকমের প্লান্ট পরিকল্পনা করতাম। সাদা শাড়ি লাল পাড় যেন পহেলা বৈশাখের এক অন্য রকমের সৌন্দর্য। শাড়ি পড়ে দল বেঁধে ঘুরে বেড়াতাম। সবাই মিলে একসাথে পান্তা ভাত খেতাম। ঝাল ঝাল ভর্তা আর পান্তা ভাত খাওয়ার সেই সময় গুলোর কথা সত্যি অনেক বেশি মনে পড়ে।
সবচেয়ে মজার ব্যাপার হলো সকালবেলায় সবাই সবাইকে রং মাখাত। মনে হতো যেন একেবারে দারুণ এক উৎসবে মেতে উঠেছে সবাই। এই উৎসবের দিনে এতটাই আনন্দ হতো যেটা বলে বোঝানোর মত নয়। মনে হতো যেন নির্ভাবনায় সবাই নিজেদের মতো করে দিনটি বিশেষভাবে উদযাপন করছে। আর সময় গুলো দারুন ভাবে কেটে যেত এবং সেই আনন্দটা এখন সত্যি অনেক বেশি মিস করি।
পহেলা বৈশাখে সকালবেলা থেকেই শুরু হতো নানান রকমের আয়োজন। সবাই মিলে রং মাখানো, এরপর শুরু হয়ে যেত পান্তা ভাতের দোকান দেওয়া। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সবাই দোকান দিত। বাড়ি থেকে পান্তা ভাত, বিভিন্ন রকমের ভর্তা করে আনতো। এরপর পরিচিত জনদেরকে খাওয়ানো হতো। সেই সাথে তাদের কাছ থেকে সম্মানই নেওয়া হতো। সেই আনন্দের দিনগুলোর কথা সত্যি অনেক বেশি মনে পড়ে। সময়গুলো চলে গেছে কিন্তু স্মৃতিগুলো এখনো মনে ভালো লাগার সৃষ্টি করে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 24.612468609811632 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.