অদৃশ্য মায়া||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে নিজের কষ্টের অনুভূতিগুলো লেখার মাধ্যমে তুলে ধরি। তেমনি আজকে কিছু কথা সবার মাঝে শেয়ার করব।
অদৃশ্য মায়া:

Source
মায়া সত্যিই অদ্ভুত। হয়তো আমরা হঠাৎ করে কোন কিছুর মায়ায় পড়ে যাই। অদৃশ্য কোন কিছু মনে করার আনন্দটাই অন্যরকমের। যখন আমাদের মনের মাঝে নতুন স্বপ্ন কিংবা নতুন আশা সঞ্চার হয় তখন আমরা সেই জিনিসটার মায়ায় পড়ি। দেখার আগ্রহ কিংবা তাকে ছুঁয়ে দেখার আগ্রহ মনটাকে ব্যাকুল করে তোলে। মনে হয় যেন সেই ব্যাকুলতা পুরো জীবন জুড়ে এক অদ্ভুত আনন্দের মুহূর্ত তৈরি করেছে। যেই আনন্দ হয়তো অপ্রকাশিত থেকে যায়।
মাঝে মাঝে মনে হয় সেই অদ্ভুত মায়া জন্মানো জিনিসটা যদি হঠাৎ করে জীবন থেকে হারাতে বসে তখন মেনে নেওয়াটা সত্যি কঠিন হয়ে যাবে। মনে হয় সেই মায়ায় গভীর ভাবে আটকে গেছি। সেই মায়া থেকে যদি কখনো সরে আসতে হয় তখন বোধহয় জীবনের চলার পথ থমকে যাবে। সত্যি কথা বলতে আমরা যখন কারো মায়ায় আটকে যাই সেই মায়া আমাদের চলার পথ আরো বেশি কঠিন থেকে কঠিনতর করে তোলে। মায়া যেমন আমাদের মনে ভালো লাগার জাগায় তেমনি মায়া আমাদেরকে এক বাঁধনে আবদ্ধ করে ফেলে।
ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট আশা নিয়ে যখন আমরা কোন ছোট্ট মায়ায় জড়িয়ে পড়ি সেই ছোট্ট মায়া থেকেই ধীরে ধীরে আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছু বেড়ে যায়। তখন মনে হয় দ্রুত যদি তার দেখা পেতাম তাহলে বড্ড ভালো হতো। কখনো হারানোর ভয় কখনো বা আতঙ্ক সবকিছুই যেন তিলে তিলে শেষ করে দিচ্ছে নিজেকে। জানিনা জীবনের সেই ছোট্ট মায়াটাকে আগলে রাখতে পারব কিনা। জানিনা সে আমায় দেখা দিবে কিনা।
অদৃশ্য এই মায়ার বাঁধন সত্যিই অনেক অদ্ভুত মনে হয়। যেন অদৃশ্য সেই বাঁধনে নিজেকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছি। চাইলেও আর সেই বাঁধন ছিড়ে বের হতে পারব না। আপন করে ফেলেছি তাকে। সেই অদৃশ্য মায়াজাল আমাকে একেবারে বেঁধে ফেলেছে। নিজেকে বিলিয়ে দিয়েছি সেই মায়াজালে। জানিনা তার মায়াজালে নিজেকে বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত কি পেতে চলেছি। তবুও অপেক্ষা করি কোন কিছু পাওয়ার আশায় কিংবা না পাওয়ার যন্ত্রণায়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.30727042513525 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.