মাঝে মাঝে দুর্ভাগ্য কে মেনে নিতে হয়||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে আমার ভালো লাগে। আসলে নিজের অনুভূতি থেকে যখন কোন কথা লিখি তখন সেই লেখাগুলোর গভীরতা উপস্থাপন করার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


মাঝে মাঝে দুর্ভাগ্য কে মেনে নিতে হয়:

mskathrynne-thinking-3737459 (1).jpg

Source


আমরা আমাদের এই ছোট জীবনে হয়তো অনেক কিছু পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠি। কিন্তু মাঝে মাঝে ভাগ্য আমাদের সহায় হয় না। জীবনে চলার পথটা আমরা যতটা সহজ করার চেষ্টা করি সময়ের সাথে সাথে আরো যেন ততটাই কঠিন হয়ে পড়ে। সময় যেমন নতুন কিছু শেখায়। তেমনি সময়ের ব্যবধানে জীবনটা আরো জটিল হয়ে ওঠে। হয়তো আমরা আমাদের দুর্ভাগ্যকে মেনে নিতে শিখে যাই। কিংবা সবকিছু মেনে নিতে বাধ্য হয়ে যাই।


একটা সময়ে নিজের এই জীবনের অপূর্ণ ইচ্ছা গুলোর জন্য বড্ড বেশি কষ্ট হতো। মনে হতো কেন এই জীবনে কিছুই পেলাম না। তবে না পাওয়ার কষ্ট গুলো যখন তিলে তিলে ভেতরটাকে শেষ করে দেয় তখন মন চায় সবকিছু মেনে নিতে। মন চায় সব আশা ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে বাঁচতে। আসলে সবার ভাগ্যে হয়ত সবকিছু থাকে না। হয়তো আমার ভাগ্যেও তেমনটা হয়েছে। কোন কিছুর আশা করাই যেন এখন অনেকটা মরীচিকার মতো মনে হয়। সবকিছুই কেন জানি বদলে গেছে।


ভাগ্য যদি আমাদের সহায় না হয় তখন দুর্ভাগ্যকেই বরণ করে নিতে হয়। হয়তো অনেক কষ্ট পেয়েছি, অনেক আঘাত পেয়েছি, তবুও হয়তো বেঁচে আছি। বেঁচে থাকার জন্য হলেও সব কিছু ভুলে যেতে হবে। নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়ে বেঁচে থাকতে হবে। আসলে কষ্ট পেতে পেতে যখন ভেতরটা একেবারে শক্ত হয়ে যায় তখন আমরা দুর্ভাগ্যকে মেনে নিতে বাধ্য হই। জীবনের এই কঠিন সত্যটাকে মেনে নিতে হয়।


হয়তো খুব বেশি কিছু চাওয়ার ছিল না। কিন্তু সেই অল্প চাওয়াটুকুই যে আমার ভাগ্যে ছিল না। তাই তো নিজের ভাগ্যটাকে মেনে নিয়েছি। নিজের আশা আকাঙ্ক্ষা গুলোকে কবর দিয়েছি। নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছি। তবুও কেন জানি মন চায় একটু ভালো থাকার লড়াইয়ে নামতে। হয়তো দিন শেষে ভাগ্য কখনো ভালো রাখবে না আমায়। তবুও লড়াই করতে করতে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে চাই। মাঝে মাঝে মনে হয় দুর্ভাগ্যকে মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। তবুও মেনে নিতে হয়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।