ছোট ছোট আশা গুলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। নিজের অনুভূতিগুলো সবার মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে নিজের কিছু অনুভূতি সবার মাঝে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।


ছোট ছোট আশা গুলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা:

quysnguyen_vler-sunset-4951840.jpg

Source


কথায় আছে ছোট ছোট আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে হয়তো অনেক সময় হতাশ হয়ে যাই। আর হতাশার মাঝেও ছোট্ট ছোট্ট কিছু আশা আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। মনে হয় যেন জীবনের সব হতাশার অবসান হতে চলেছে। জীবনের ছোট ছোট আশা গুলো আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায়। জীবন নিয়ে গভীর উপলব্ধি করতে শেখায়।


জীবনের কোন একটা সময়ে গিয়ে হয়তো আমরা না পাওয়ার ভিতরে হারিয়ে যাই। আর তখন হতাশা আমাদেরকে গ্রাস করে নেয়। তখন বেঁচে থাকা কিংবা মরে যাওয়ার কোন কিছুর মধ্যে পার্থক্য মনে হয় না। আর তারই মাঝে যখন কিছু ছোট্ট আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে সেগুলো সত্যি অনেক বেশি আনন্দের। হয়তো সেই ছোট ছোট আশা গুলোই কোন একদিন বড় আশায় পরিণত হবে। আর কেটে যাবে জীবনের সব অন্ধকার।


ক্ষুদ্র এই জীবনে হয়তো আমরা অনেক কিছুর প্রত্যাশা করি। কিন্তু জীবনের বাস্তবতায় সেই প্রত্যাশা গুলো অপূর্ণ থেকে যায়। হঠাৎ করেই সেই প্রত্যাশা গুলোর স্বপ্ন আরো বেশি রঙিন হয়। কারণ ছোট ছোট স্বপ্ন গুলোই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। জীবনের এই ছোট্ট সময়ে হয়তো আমরা অনেক কিছু পেয়েছি কিংবা হারিয়েছি। তবুও নতুনভাবে স্বপ্ন দেখতে শিখেছি।


ছোট ছোট আশা গুলো আমাদেরকে যেমন বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তেমনি সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। হয়তো সেই আশা গুলোই আমাদের জীবনে নতুন রূপ দেয়। হয়তো সেই সুন্দর সময় গুলোই আমাদেরকে ভালো থাকতে শেখায়। সবকিছুর মাঝেও বেঁচে থাকতে শেখায়। হয়তো ছোট ছোট আশা গুলো আমাদের পূর্ণতা এনে দিবে। তাই নিরাশ হওয়া যাবে না। সবকিছুর উপর ভরসা রাখতে হবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 24.588178985402244 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.077
BTC 74776.16
ETH 2387.21
USDT 1.00
SBD 0.49