নির্ঘুম রাত কাটানোর এক কষ্টের অনুভূতি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। সুস্থতা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন সত্যি অনেক অসহায় মনে হয়। মনে হয় এই বুঝি জীবনের সময় শেষ হয়ে গেল। আর সেই অনুভূতি থেকেই কিছু কথা লিখব।
নির্ঘুম রাত কাটানোর এক কষ্টের অনুভূতি:

Source
সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা সবাই যে যার মত ব্যস্ত সময় পার করি। কিন্তু হঠাৎ সেই ব্যস্ততা থেমে যায়। হঠাৎ করে নিঃশব্দে চলে আসে অসুস্থতা। গতকাল রাতে হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়ি। তখন রাত বাজে বারোটা। হঠাৎ করে শরীর একদম ঘামতে শুরু করে। সেই সাথে শ্বাস প্রশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল। বুঝতে পারছিলাম না কি করব। হার্টবিট অনেকটাই বেড়ে গিয়েছিল। হার্টবিটের ধক ধক শব্দ শুনে সত্যিই ভয় লাগছিল।
সময় যত যাচ্ছিল শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মাথায় পানি দেওয়া থেকে শুরু করে সবকিছু করছিলাম। কিন্তু কোন ভাবেই কিছু হচ্ছিল না। অবশেষে বাধ্য হয়ে রাত ১ টায় হসপিটালে যেতে হল। হসপিটালে যাওয়ার পর বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা হলো। হৃদ স্পন্দন অনেক টাই বেশি ছিল। যেটা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।
শ্বাসকষ্টের মতো অনুভূতি হওয়ার কারণে বেশ কিছুক্ষণ অক্সিজেন নিতে হয়েছিল। এর আগে কখনো এতটা কষ্ট হয়নি। মনে হচ্ছিল যেন জীবনের সময় ফুরিয়ে এসেছে। আর বোধ হয় এই পৃথিবীর মাঝে বেঁচে থাকা হবে না। অবশেষে গভীর রাতে যখন বাড়ি ফিরলাম তখন চারপাশ নিস্তব্ধ। একা এই শহরে অসহায়ত্ব যেন আরো বেড়ে গেল। হাজার চেষ্টা করেও ঘুম আসছিল না। বারবার ভয় লাগছিল যে ঘুমালে বোধহয় আর নতুন ভোর দেখা হবে না।
অনেক চেষ্টার পরেও ঘুমাতে পারিনি। দেখতে দেখতে ভোর হয়ে গেল। ভোরের আলো ফুটে ওঠার পর কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো যেন জীবনের নতুন সকাল আবার পেলাম। আসলে নির্ঘুম রাত আর এতটা যন্ত্রনাময় রাত আমার জীবনে কখনো আসেনি। জানিনা এই জীবনে সৃষ্টিকর্তা কি রেখেছে। তবুও চাই সবাই ভালো থাকুক। চারপাশের মানুষগুলো ভালো থাকুক। আর আমিও একটু ভালো থাকি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.284744877150647 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.