অপেক্ষার সময় অনেক কঠিন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। কয়েকদিন থেকে মনটা ভীষণ খারাপ। কি লিখব কিছুই জানি না। তবুও নিজের অনুভূতিগুলো শেয়ার করতে ভালো লাগে। তাই আজকে কিছু কথা লিখব। আশা করছি আমার পোস্ট সবার ভালো লাগবে।
অপেক্ষার সময় অনেক কঠিন:

Source
কোন কিছুর জন্য অপেক্ষা করাটা সত্যি অনেক বেশি কঠিন। আর সেই অপেক্ষাটা যদি অনেক বেশি আতঙ্কের কিংবা ভয়ের হয় তাহলে সেই অপেক্ষা টা আরো বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। জীবনের পথটা সত্যি অনেক কঠিন। কঠিন পথ পাড়ি দিতে দিতে নিজেকে বড্ড বেশি ক্লান্ত মনে হয়। মনে হয় যেন এই পথ পাড়ি দেওয়ার সাধ্য আর নেই। জীবনটা একেবারে হাপিয়ে উঠেছে।
কোন কিছুর জন্য অপেক্ষা করার মতো কঠিন কাজ করার মত অবস্থা এখন আর হয়ে ওঠে না। ভেতরটা একেবারে দুমড়ে মুছে যায়। মনে হয় বারবার কেন আমার সাথেই এমন হয়। বারবার কেন আমাকেই অপেক্ষা করতে হয়? বারবার কেন আমি শুধু সবকিছু হারাবো? এই প্রশ্নগুলো যখন ভেতরে জেগে উঠে তখন ভীষণ কষ্ট হয়। আর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। সত্যিই অনেক অসহায় লাগে নিজেকে।
মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু সময় আসে তখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। সবকিছু সৃষ্টিকর্তার হাতে চলে যায়। সৃষ্টিকর্তা হয়তো চাইলেই আমাদের ভালো সময় এনে দিতে পারেন। কিন্তু জীবনটা যে বড্ড বেশি কঠিন। কখনো ভালো সময় আসে কখনো ভালো সময়ের অপেক্ষা করতে করতে ভেতরটা তিলে তিলে শেষ হয়ে যায়।
অপেক্ষার এই কঠিন সময় গুলো পারি দেওয়ার মত মানসিকতা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। জানিনা কি হবে। জানিনা সেই অপেক্ষার শেষে ভালো কিছু পাব কিনা। ভয়, আতঙ্ক আর কষ্ট সবকিছু মিলিয়ে জীবনটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বেঁচে থেকেও যেন মরার মত বেঁচে আছি। সবাই দোয়া করবেন যেন এই সমস্যা গুলো থেকে বেরিয়ে আসতে পারি। আর জীবনে যেন একটু ভালো থাকতে পারি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 26.681448857640905 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.