শৈশব স্মৃতি||

in আমার বাংলা ব্লগ15 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। শৈশব স্মৃতিগুলো আমাদের জীবনের সুন্দর এক অধ্যায়ের নাম। শৈশবের প্রত্যেকটা স্মৃতি যেন রঙিন অধ্যায়ের গল্প। যখন মন খারাপ থাকে তখন শৈশবের প্রত্যেকটা স্মৃতি মনে করতে অনেক ভালো লাগে। তাই আজকে শৈশব স্মৃতি নিয়ে কিছু কথা লিখবো।


শৈশব স্মৃতি:

ahmedarnab-childhood-6720837.jpg

Source


সুন্দর সময় গুলো বহু কাল আগে পার করে এসেছি। সময় গুলো খুব দ্রুত কেটে গেছে। যখন ছোট ছিলাম তখন হয়তো সেই সময়ের গুরুত্বগুলো বুঝতে পারিনি। বড় হওয়ার সাথে সাথে শৈশবের সময় গুলোর গুরুত্ব বুঝতে পারছি। সেই সাথে বুঝে গেছি সময় গুলো কতটা রঙিন ছিল। আসলে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের জীবনের অনেক সুন্দর সময় গুলোর মূল্য বুঝতে শিখেছি।


শৈশবের সময়গুলোতে কোন বিলাসিতা ছিল না। কিংবা কোন ভাবনা ছিল না। শুধু আনন্দ আর খেলায় মেতে থাকতাম সব সময়। বিশেষ করে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন খেলাধুলায় মেতে থাকতাম সারাক্ষণ। খাওয়া-দাওয়া করারও মনে হয় যেন কোন সময় থাকতো না। আসলে সময়টা এত দারুন ছিল যেটা কল্পনার বাহিরে। ছোটবেলার সেই রঙিন দিনগুলোর কথা মনে হলেই হারিয়ে যাই সেই স্মৃতিগুলোর মাঝে।


ছোটবেলায় দল বেঁধে খেলাধুলার সেই সুন্দর স্মৃতি গুলো এখনো সুন্দর শৈশবের কথা মনে করিয়ে দেয়। এখনকার বাচ্চারা সেই সুন্দর স্মৃতিগুলোর মূল্য বুঝতে পারবে না। কারণ তাদের শৈশব এখন ইলেকট্রিক ডিভাইসের মধ্যে আটকে গেছে। আমাদের সময় আমরা খেলাধুলায় মেতে উঠতাম, ঘুরতে যেতাম। সেই দিনগুলো অনেক বেশি সুন্দর আর রঙিন ছিল।


শৈশবের স্মৃতিগুলো সারা জীবন ধরে আমরা মনের মাঝে লালন করে চলেছি। কারণ সুন্দর স্মৃতি গুলো মনে লালন করতে ভালো লাগে। হয়তো সারা জীবন ধরে এই স্মৃতিগুলো আমাদেরকে আনন্দ দিবে। আমার মনে হয় প্রত্যেকটি মানুষের জীবনে শৈশব স্মৃতিগুলো অনেক বেশি আনন্দের। আর সময় গুলো অনেক বেশি আনন্দের ছিল। হয়তো জীবনে আর কখনো এরকম সুন্দর সময় আসবে না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.42406689610875 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 68089.86
ETH 2100.40
USDT 1.00
SBD 0.51