পুরনো জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরির কিছু মুহূর্ত||

in আমার বাংলা ব্লগ17 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর মুহূর্ত গুলো সবার মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। তাই আজকে সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে শেয়ার করব।


পুরনো জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরির কিছু মুহূর্ত:

IMG_20260405_111542.jpg
Device-OPPO-A15
Location


পুরনো কোন কিছু দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার বরাবরই অনেক ভালো লাগে। অনেকদিন থেকেই ভাবছিলাম পুরনো জিন্স প্যান্ট দিয়ে নতুন কিছু তৈরি করব। তবে কি তৈরি করব সেটা ঠিক করতে পারছিলাম না। আসলে নতুন কিছু তৈরি করতে আমার সব সময় এতটাই ভালো লাগে যে সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা করি। হঠাৎ করে মনে হল সুন্দর একটি পাপোশ তৈরি করি। সেই ভাবনা থেকে কাজে লেগে পড়েছিলাম।


IMG_20260405_111609.jpg
Device-OPPO-A15
Location
IMG_20260405_111719.jpg
Device-OPPO-A15
Location


ঘরে থাকা পুরনো কোন কিছুর নতুন রূপ দেওয়ার মাঝে অন্য রকমের আনন্দ খুঁজে পাই আমি। তাই পুরনো জিন্স প্যান্টগুলো কেটে কেটে সেলাই করে এরপর নতুন একটি পাপোশ তৈরি করার চেষ্টা করেছি। যদিও এই কাজগুলো দেখতে যতটা সহজ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। আরেকটা সময় নিয়ে কাজগুলো করতে হয়। আর একটু এলোমেলো হয়ে গেলে তাহলে আর ঠিক করা হয়ে ওঠেনা।


IMG_20260405_111658.jpg
Device-OPPO-A15
Location


ধৈর্য এবং সময় দুটোর প্রয়োজন হয় এই কাজগুলো করতে। কতবার যে হাতে আঘাত লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না। বারবার সুই সুতো দিয়ে আটকাতে গিয়ে হাতে লেগে গেছে। এমনকি অনেকটা ব্যথা পেয়েছি। তবুও থেমে যাইনি। কারণ ভালোবাসার জিনিসগুলো কষ্টের মাঝেও শেষ করতে ইচ্ছে করে। আর কোন কাজ ফেলে রাখতে গেলে সেটা তারপরে করা হবে না। সেজন্যই কাজে লেগে পড়েছিলাম।


IMG_20260405_111636.jpg
Device-OPPO-A15
IMG_20260405_111513.jpg
Device-OPPO-A15
Location


যখন পাপোশ টি তৈরি করা প্রায় শেষ পর্যায়ে এসেছিল তখন এতটাই ভালো লেগেছিল যেটা বলে বোঝাতে পারবো না। আসলে যখন কোন কিছু পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায় তখন বোঝা যায় জিনিসটি দেখতে কেমন হয়েছে। বাস্তবে এই পাপোশটি দেখতে অনেক সুন্দর হয়েছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছিল তৈরির শেষ পর্যায়ে এসে চারপাশে বর্ডার গুলো দিতে। চারপাশের লাল রঙের কাপড় গুলো ব্যবহার করার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67570.99
ETH 2063.87
USDT 1.00
SBD 0.48