অসুস্থতা থেকে মুক্তি মেলা কঠিন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু অনুভূতি সত্যিই অনেক বেশি বেদনাদায়ক। তাই সেই অনুভূতিগুলোই আজকে শেয়ার করব।
অসুস্থতা থেকে মুক্তি মেলা কঠিন:

Source
সুস্থ জীবন আমাদের জীবনের এক অমূল্য সম্পদ। কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন বুঝতে পারি সুস্থ জীবনের মূল্য কতটুকু। জীবনের কিছু কিছু সময় অনেক বেশি কঠিন হয়ে পড়ে। যেমন অসুস্থ হলে জীবনটা কতটা কঠিন হয়ে যায় সেটা শুধুমাত্র ভুক্তভোগী সেই মানুষটি বুঝতে পারে এবং তার পরিবার বুঝতে পারে। অসুস্থ হয়ে জীবন যাপনের কষ্টটা সত্যি অনেক বেশি বেদনাদায়ক।
আমরা সবাই সুস্থ জীবনের প্রত্যাশা করি। কিন্তু মাঝে মাঝে আমাদের প্রত্যাশা গুলো অপূর্ণ থেকে যায়। মাঝে মাঝে মনে হয় সুস্থ জীবন প্রত্যাশা করাই বোধহয় ভুল হয়েছে। জীবনের এই ক্ষুদ্র সময়ে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়ি যেটা কাউকে বলে বুঝাতে পারি না। একটার পর একটা সমস্যা যেন লেগেই থাকে। সেই সমস্যাগুলো আমাদেরকে এতটাই আহত করে যেটা বলে বোঝানোর মত নয়।
জীবনের সমস্যাগুলো পারি দিতে দিতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন মনে হয় যেন সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আর মনে হয় এই সমস্যাগুলো কিংবা নানান রকমের রোগ ব্যাধি থেকে নিজেকে মুক্ত করা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে সবকিছু যেমন ব্যয়বহুল হয়ে যাচ্ছে তেমনি সমস্যাগুলো মোকাবেলা করার মত মানসিক শক্তি হারিয়ে যাচ্ছে।
জীবনের এই কঠিন সময় কিংবা বাস্তবতা গুলো আমাদেরকে বড্ড বেশি কষ্ট দেয়। তবুও আমরা এগিয়ে যাই বাঁচার তাগিদে কিংবা আরোগ্য লাভের আশায়। এগিয়ে যাই জীবনের চলার পথে। হয়তো কখনো আমরা ভালো থাকি কখনো বা লড়াই করতে করতে জীবনের শেষ দিন চলে আসে। সেই শেষ দিনে এসে বুঝতে পারি জীবনের কোন পথ নেই আর। হয়তো জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারি জীবনের মানেটা। বুঝতে পারি ভালো থাকা অনেক আগেই হারিয়ে ফেলেছি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
