বৃষ্টি ভেজা দিন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। পারিপার্শ্বিক অবস্থান কিংবা পারিপার্শ্বিক সবকিছু নিয়ে লিখতে বেশি ভালো লাগে। তাই আজকের বৃষ্টি ভেজা দিন নিয়ে কিছু কথা লিখব। আশা করছি সবার ভালো লাগবে।
বৃষ্টি ভেজা দিন:

Source
বৃষ্টি ভেজা দিন মানে অন্যরকমের এক অনুভূতি। কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে কিছুটা সময় হালকা বৃষ্টি দেখা গেলেও আবারও বৃষ্টি শুরু হয়েছে। রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি ভেজা সময়গুলো একটু অন্য রকমের হয়ে থাকে। সত্যি কথা বলতে বৃষ্টি ভালো লাগে। কিন্তু যখন টানা বৃষ্টি হয় তখন খুব একটা ভালো লাগে না। কারণ তখন একেবারে ঘরবন্দী হয়ে সময় কাটাতে হয়। আর এই সময় গুলো খুবই বোরিং হয়।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে এই বৃষ্টিতে ঘরবন্দী বসবাস করছে। তাদের পরিবারের মানুষগুলো অনাহারে দিন কাটাচ্ছে। হয়তো কারো জন্য বৃষ্টি ভেজা দিন মানে বৃষ্টি বিলাসের এক অনাবিল আনন্দ আবার কারোর জন্য পেটে ক্ষুধা নিয়ে অপেক্ষা করা। বিশেষ করে যারা দিনমজুর তাদের পরিবারের মানুষগুলো এই বৃষ্টি ভেজা দিনে অনেকটা অনাহারে দিন কাটায়। একমুঠো ভাত খেয়ে কিংবা এক মুঠো শুকনো মুড়ি খেয়ে তাদের দিন কেটে যায়।
বৃষ্টি ভেজা দিন মানে কারো জন্য খুবই উপভোগ্য একটি দিন হলেও কারো জন্য কষ্টের একটি দিন। আর যখন টানা বৃষ্টি হয় তখন অসহায় মানুষগুলোর কষ্ট আরো বেড়ে যায় সবার। এমন অনেক মানুষ আমাদের সমাজে বাস করে যাদের ঘরবাড়ি নেই। রাস্তার এপাশে ওপাশে বসত করে। বৃষ্টি ভেজা দিনগুলোতে তাদের আশ্রয়স্থল হারিয়ে যায়। বৃষ্টিতে ভিজে আনাচে-কানাচে ঘুরে বেড়ায়। একটু মাথা বোঝা ঠাই পেলেই তারা অনেক খুশি হয়ে যায়। কিন্তু তাদের এই কষ্টের অনুভূতির আমরা সেভাবে বুঝতে পারি না।
আমাদের সমাজে যেমন বিভিন্ন শ্রেণীর মানুষ বসত করে তেমনি বিভিন্ন প্রতিকূল আবহাওয়ায় তাদের অবস্থান কিংবা মানসিকতাও বিভিন্ন রকমের হয়ে থাকে। তেমনি বৃষ্টি ভেজা দিনে যেমন অনেকে বৃষ্টি বিলাসে ব্যস্ত থাকে আবার অনেকে বৃষ্টিকে অভিশাপ মনে করে। সেইসব অসহায় মানুষদের কথা ভাবলে মনে হয় টানা বৃষ্টিটা না হওয়াই ভালো। সবাই যেন ভালো থাকতে পারে আর নিজের জীবন কাটাতে পারে এই প্রার্থনাই করি সব সময়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
