সরিষা ক্ষেত এবং আমরা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বেশি কিছুদিন আগে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম। আর সেগুলো পর্ব করে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। তেমনি আজকে একটি নতুন পর্ব শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।
সরিষা ক্ষেত এবং আমরা:

Location
সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যি কথা বলতে সময়টা অনেক আগের। তবু স্মৃতি গুলো এখনো যেন রঙিন হয়ে মনের মাঝে রয়ে গেছে। মনে হচ্ছে যেন এই তো সেদিন এই সুন্দর সময় কাটিয়েছিলাম। যদিও এই সময়টা শীতকালেই দেখা যায়। শীতকালে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। তেমনি এক শীতকালে এই সৌন্দর্য উপভোগ করেছিলাম।

Location
সত্যি কথা বলতে গ্রামীণ প্রকৃতি আর অপরূপ সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। মনে হয় যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর রূপ লাবণ্য সবকিছুই চোখ জুড়ানো। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মনের মাঝে শান্তি চলে আসে। মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে গেলে সব প্রশান্তি চলে আসবে। এরকম প্রকৃতি আমার খুবই ভালো লাগে।

Location
বিকেল বেলার আবহাওয়া আর গ্রামের পরিবেশের এরকম দৃশ্য সবকিছু মিলিয়ে যেন চোখ জুড়িয়ে গিয়েছিল। আসলে এরকম সৌন্দর্য খুব একটা দেখা যায় না। গ্রামীণ সৌন্দর্যের তুলনাই হয় না। কৃত্রিম সৌন্দর্যগুলো প্রাকৃতিক সৌন্দর্যের কাছে অতি নগণ্য। প্রাকৃতিক সৌন্দর্য একেবারে আলাদা রকমের হয়। আর খুবই ভালো লাগে।

Location
সব মিলিয়ে দারুণ একটি সময় কাটিয়েছিলাম। আর সবাই মিলে এরকম সুন্দর সময় কাটাতে পেরে খুবই ভালো লেগেছিল। আমি তো আবারও অপেক্ষায় আছি সুযোগ পেলে কোন এক শীতের বিকেলে ছুটে চলে যাব গ্রামীণ সেই মেঠো পথ দিয়ে। যাতে করে এরকম সুন্দর দৃশ্য আবারও দেখার সুযোগ পাই। আশা করছি আমার এই পোস্ট সবার অনেক বেশি ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.787424286102063 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.