জেনারেল রাইটিং-সুস্থ থাকতে হলে নিয়মিত শরীরচর্চা করা উচিত||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন।
সুস্থ থাকতে হলে নিয়মিত শরীরচর্চা করা উচিত:

Source
সুস্থতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান সম্পদ। সুস্থ থাকার জন্য আমরা অনেক কিছুই করে থাকি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছে। তাদের এই অসুস্থতা দেখলে সত্যি অনেক খারাপ লাগে। আমাদের কাছের মানুষগুলো মাঝে মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আমরা যদি সচেতন হই এবং তাদের সচেতন করি তাহলে হয়তো তারাও একটু সুস্থ থাকতে পারবে।
আর সুস্থতার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিয়মিত শরীর চর্চা করা। কিংবা ব্যায়াম করা। সেই সাথে নিজের প্রতি যত্নশীল হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত শরীরচর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি মানসিক দিক থেকেও আমরা অনেক বেশি সুস্থ থাকি। অনেক সময় অজান্তেই আমাদের শরীরে নানান রকমের রোগ ব্যাধি বাসা বাঁধে আমরা সেটা বুঝতেও পারি না। তবে আমরা যদি নিয়মিত শরীরচর্চার মধ্যে সময় কাটাই তাহলে এই বিপদগুলো থেকে রক্ষা পেতে পারি।
যখন কেউ নিয়মিত শরীর চর্চা করবে এবং নিজেকে একটিভ রাখবে সে অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। এমন অনেক মানুষকে দেখেছি যারা অনেক বয়স পর্যন্ত সুস্থ আছেন এবং নিয়মিতভাবেই ব্যায়াম করছেন। হালকা ব্যায়াম কিংবা হাঁটাহাঁটি শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর শরীরকে যদি আমরা সুস্থ রাখতে চাই এবং নিজেকে ভালো রাখতে চাই তাহলে অবশ্যই শরীরচর্চা করার প্রতি মনোনিবেশ করতে হবে।
সবশেষে আমি একটি কথাই বলতে চাই ভালো থাকতে হলে এবং সুস্থ থাকতে হলে। নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে। সেই সাথে নিজেকে ফিট রাখতে হলে শরীরচর্চা করতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে এবং সময় করে হাঁটাহাঁটি করতে হবে। তাহলেই আমরা নিজের শরীর ভালো রাখতে পারব এবং সুস্থ থাকতে পারবো। আমাদের নিজের সুস্থতা আমাদের নিজের উপর নির্ভর করে। তাই সুস্থ জীবনের জন্য হলেও নিয়মিত শরীর চর্চা করা উচিত।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.743955650935987 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.