You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলার মজার স্মৃতি - "গ্রাম্য মেলার কিছু টুকরো স্মৃতি"

in আমার বাংলা ব্লগ • 4 years ago

হাত মোছার এক অভিনব উপায় বের হয়েছিল আমার উর্বর মস্তিষ্ক হতে । ভীড়ে যাকেই পেতাম তার জামায় মুছে নিতাম হাত । ভীড়ের মধ্যে কেউই টের পেতো না এসব।

গ্রাম্য মেলায় ঘুরতে গিয়ে আপনি অনেক মজা করেছেন ও আনন্দ করেছেন এটা বোঝাই যাচ্ছে। আসলে ছেলেবেলার সেই শৈশবের স্মৃতি গুলো আজও মনে পড়ে। তবে খাওয়ার পর ভিড়ের মাঝে অন্যের জামায় হাত মোছার অভিনব কায়দাটি কিন্তু দারুন ছিল। আমিও আপনার মত এই কায়দাটি অবলম্বন করেছি অনেকবার। তবে সেটা ভিড়ের মধ্যে বা মেলায় নয়। যখন স্কুলে কোন খাবার খাওয়ার পর হাত মোছার প্রয়োজন হতো তখন কোনো এক বান্ধবীর ওড়না দিয়ে আলতো করে মুছে দিতাম। আজকে আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে দাদা। ধন্যবাদ আপনাকে দাদা মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।