You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - ব্ল্যাক বক্স ( চতুর্থ পর্ব -সিজন ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

অনেকদিন হলো রিভিউ দেইনা, অনেকে হয়তো কাহিনী ভুলে গেছেন।

আমি কালকেও ভাবছিলাম দাদা অনেকদিন থেকে টিভি সিরিজ রিভিউটির পর্ব গুলো শেয়ার করে না। হয়তো ব্যস্ততার কারণে শেয়ার করার সময় পায়না। সত্যি দাদা অনেকদিন পর এই টিভি সিরিজ রিভিউটি পড়ে ভালো লেগেছে। লোগান ফিরে আসাতে তার ভাই ঝামেলা করেছিল বুঝতেই পারছি। নির্ধারিত সময়ে অর্থাৎ ২০২৪ সালে সবাই মারা যাবে এটা আগে জানা ছিল না। আজকে জানতে পারলাম। এক একটি পর্ব যেন এক একটি রহস্য বয়ে আনছে। আবারো নতুন একটি রহস্য সামনে আসলো। তাকে ফিরিয়ে আনো এই শব্দগুলো কোথা থেকে আসছে সেটা এখনো রহস্যের মাঝেই রয়েছে। আর কাকে ফিরিয়ে আনার কথা ইঙ্গিত করা হচ্ছে তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। আশা করছি পরবর্তী পর্বগুলোতে পুরো বিষয়টি সামনে আসবে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68036.43
ETH 1975.21
USDT 1.00
SBD 0.38