You are viewing a single comment's thread from:

RE: আগন্তুক || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ • 4 years ago

মায়া-কায়ার এই ছায়ায়
যে একবার পড়েছে
সে বুঝেছে সেই অন্তিম মুহূর্তগুলো
কতটা উষ্ণতাপূর্ণ
যা ধরা যায় না ছোঁয়া যায় না
শুধু মাঝে মাঝে অনুভব করতে হয়

সত্যি ভাইয়া আমাদের জীবনের অনুভূতিগুলো হয়তো সারাক্ষণ উষ্ণতা ছড়ায়। মাঝে মাঝে উঁকি দিয়ে যায় এই হৃদয় মাঝে। কবিতার লাইন গুলো দারুন ছিল ভাইয়া। আসলে প্রত্যেকটি মানুষের মাঝেই আলাদা রকমের এক সত্তা বসত করে। ওই লোকটি হয়তো নিজের অনুভূতিগুলো ভিতরে পুষতে পুষতে আজ পাগল হয়েছে। তবুও তো এই যান্ত্রিক শহরে একজন অন্তত খোঁজ নিয়েছে যে আপনি ভালো আছেন কিনা। যারা স্বাভাবিক মানুষ তারাই বা কজন কার খোঁজ নেয়। দারুন লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে।