You are viewing a single comment's thread from:

RE: এক গুচ্ছ অণুকবিতা "মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়"

in আমার বাংলা ব্লগ4 years ago

জানি হবে না তো কোনোদিনও
তোমার সাথে আমার দেখা এ জীবনে ।
সুনীল আকাশ কখনো কি
ধরা দেয় হতভাগ্য মাটির পৃথিবীর এ বুকে ?
তবু আশায় আশায় থাকা,
শুধু অপেক্ষার অনন্ত এ জীবন ।

হয়তো তোমার দেখা পাব না
তবু থাকি প্রতীক্ষায়
প্রতীক্ষার মাঝেও যে
সুখ খুঁজে পাওয়া যায়
মাটির দেহ মাটির জীবন
তুমি হলে আকাশ
তবুও এই মাটির দেহে
শুধুই তোমার বসবাস।

দাদা আপনার লেখা অনু কবিতা গুলো অসাধারণ হয়েছে। সত্যি দাদা অনেকদিন পর আপনার লেখা অনু কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটি কবিতা যেন দারুন দারুন ছন্দ।