You are viewing a single comment's thread from:

RE: সরস্বতী পুজো ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো একই দিনে হওয়াতে ভালোই হয়েছে। তবে আজকাল কোথায় কোন গান বাজানো উচিত সেগুলো অনেকেই বোঝেনা। আসলে ভিন্ন সংস্কৃতির নামে তারা নিজের ঐতিহ্যকেই ভুলে যাচ্ছে। যাইহোক দাদা সরস্বতী পুজো মানেই বাঙ্গালীদের আনন্দ। স্কুল কলেজগুলোতে সরস্বতী পুজোর প্রোগ্রাম আগে অনেক দেখতাম। এ বছর যেহেতু সরস্বতী পূজোয় আমাদের সকলের আদরের এবং প্রিয় টিনটিন বাবুর হাতেখড়ি হয়েছে তাই আমরা সকলে আশীর্বাদ করি টিনটিন যেন একজন ভালো মানুষ হতে পারে এবং নিজের যোগ্যতায় এগিয়ে যেতে পারে। যাইহোক আপনি যেহেতু পূজোর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেননি আশা করছি শরীর ভালো লাগলে দেখতে যাবেন। তবে এই ঠান্ডায় রাত জেগে অনুষ্ঠান দেখলে শরীর আবারও খারাপ হয়ে যেতে পারে। সাবধানে থাকবেন দাদা। এই সময় সবাই অসুস্থ হয়ে পড়ছে।