You are viewing a single comment's thread from:

RE: ভূমিকম্পের ভয়াবহতা ও আমাদের করণীয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে কাছের মানুষ যদি পরপারে চলে যায় তাহলে মন খারাপ হওয়ারই কথা। তবুও বাস্তবতাকে মেনে নিতেই হবে। হয়তো সবাইকে একদিন চলে যেতে হবে। যাইহোক ভাইয়া ভূমিকম্পর ভয়াবহতা হয়তো আমরা এখনো সেভাবে দেখিনি তবে ১০০ বছর পর যদি ভয়াবহ কোন ভূমিকম্প হয় তাহলে সত্যি অনেক ভয়ানক কিছু হতে পারে। অপরিকল্পিত নগর ব্যবস্থা, জনবসতি সেই দুর্যোগ মোকাবেলা করতে পারবে না। আসলে সেই সময়টাতে গিয়ে আরো বেশি অপরিকল্পিত নগরায়ন গড়ে উঠবে। এখন থেকে যদি সব নিয়ম কানুন মেনে নগর গড়ে ওঠে এবং উঁচু বিল্ডিং গুলো গড়ে ওঠে তাহলে হয়তো সাধারণ মানুষগুলো রক্ষা পাবে।

Sort:  

আপু এখন থেকে ১০০ বছর পরে না ১৯১৮ সালে আমাদের এই অঞ্চলে বড় মাপের ভূমিকম্প হয়েছিল। সেই হিসেবে ইতিমধ্যে ১০০ বছর পার হয়ে গিয়েছে। আমরা আসলে এখন একটি বিস্ফোরণের অপেক্ষায় আছি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68228.45
ETH 1979.03
USDT 1.00
SBD 0.38