অনুগল্প-মন ফাগুনের গল্প||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে গল্প লিখার চেষ্টা করি। তাই আজকে একটি গল্প শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
মন ফাগুনের গল্প:

Source
কোন এক বৈশাখী বিকেলে তার সাথে দেখা হয়েছিল। এরপর অনেক খুঁজেছি তাকে। কথাগুলো ভাবছিল আর অপলক দৃষ্টিতে ওই আকাশের পানে তাকিয়ে ছিল অরণ্য। অরণ্য এক বৈশাখী বিকেলে তার প্রেয়সীর দেখা পেয়েছিল। শাড়ি পরা আর খোঁপায় গুজা ফুলের মালা সবকিছুই যেন তার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। সুন্দর এবং স্নিগ্ধ সেই মুখের চাহনি এখনো তার চোখের সামনে ভেসে বেড়ায়।
অরণ্য প্রথম দেখাতেই নাম না জানা সেই মেয়েটির প্রেমে পড়েছিল। দূর থেকে তাকে শুধু কয়েকবার দেখেছিল। এরপর বহুদিন পেরিয়ে গেছে। সে অনেক খুঁজেছে তাকে। অরণ্য তখন কলেজে পড়তো কলেজের কোন একটা প্রোগ্রামে তাদের প্রথম দেখা হয়েছিল। এরপর থেকে আর তাকে কখনো খুঁজে পায়নি। সে ভিড়ের মাঝে কিংবা অজানা গন্তব্যে সে অনেক খুজেছে তাকে। তবুও সে তার প্রেয়সীর দেখা পায়নি।
দেখতে দেখতে কেটে যায় অনেকটা বছর। অরণ্য এখন বড় হয়েছে। তবুও তার মনে সেই ভালোবাসার মানুষটি এখনো রয়ে গেছে। সেই মায়াবী মুখখানির প্রতিচ্ছবি তার হৃদয়ে গেঁথে গেছে। অরণ্য এখন অনেকটাই সেটেল। বাড়ি থেকে বিয়ের জন্য ভীষণ প্রেসার দিচ্ছে। কিন্তু সে সেই মেয়েটাকে ভুলতে পারছে না। অবশেষে মায়ের জোরাজোরির কাছে হার মেনে নেয় অরণ্য। মায়ের দেখা সেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়ে যায় সে।
অরণ্য পরিবারের সবার সাথে যখন মেয়েটির বাড়িতে যায় তখন মেয়েটিকে এক পলক দেখেই যেন মুখের ভাষা হারিয়ে ফেলে। কারন এই মেয়েটি আর কেউ নয় তার হৃদয়ে গাথা সেই মায়াবিনী। তাকে দেখে যেন তার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। বিধাতা তাকে আবারও সেই মায়াবিনীর দেখা পাইয়ে দিয়েছে এবং তার জীবনের সাথে জুড়ে দেওয়ার প্রস্তুতি চলছে। অরণ্য যেন বিশ্বাসই করতে পারছিল না। এরপর দেখতে দেখতেই বিয়ের দিন ঘনিয়ে আসে। অরণ্য কখন তার মনের কথা বলবে সেই নিয়ে অস্থির হয়ে দিন কাটাচ্ছিল।
অবশেষে তাদের বিয়ে হয়ে যায়। অরণ্য নিজের মনের কথা আজও বলতে পারেনি। তার ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারেনি। আসলে ভালোবাসার কথাটা বলা সত্যিই অনেক কঠিন। তার মনের মাঝে মন ফাগুনের গল্পগুলো যেন এখনো উকি দিয়ে যায়। তার মনের মাঝের কথাগুলো যেন বারবার মুখ ফুটে বেরিয়ে আসতে চায়। কিন্তু সে কিছুই বলতে পারেনা। তার মনেই তৈরি হয় নানান জল্পনা কল্পনা। কারণ তার মন ফাগুনের গল্পের নায়িকা যে তার জীবন সঙ্গিনী। হয়তো এই গল্পটা কখনোই আর বলা হয়ে উঠবে না। হয়তো সারা জীবন ধরে গল্প হয়েই মনে থেকে যাবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.74395894585801 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.