You are viewing a single comment's thread from:

RE: কবিতা "নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি"

in আমার বাংলা ব্লগ4 years ago

আবার পেলাম খুঁজে তোমায়,
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরলে তুমি আমার হাত ।
আর কোনোদিনও না ছেড়ে দেওয়ার অঙ্গীকার,
করস্পর্শে উষ্ণ করলাম তোমার শীতার্ত করতল ।
হৃদয়ের উষ্ণতায় একটুখানি আদরের রোদ
মেখে নিলাম দু'জনায় ।

কবিতা লিখতে আসলে প্রাণচঞ্চল মন লাগে আর আপনার ভেতরে এমন কিছু আছে যা কবিতার শব্দ চয়নের যথেষ্ট। কবিতার এই অংশটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কবিতাটি আপনি বৌদিকে পড়ে শুনিয়ে দেন। তাহলে বৌদি খুশি হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 74423.71
ETH 2317.99
USDT 1.00
SBD 0.51