You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮১

in আমার বাংলা ব্লগ3 years ago

☘️প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে
হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে,
দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা
প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা।


☘️পশু পাখির কলোরবে মুখরিত চারিধার
এখানে ফিরতে মন চায় বারংবার,
ক্লান্তি শেষে ঝিরির ঠান্ডা জল পান
একমুঠো জুৃম ভাতে দেহ ফিরে পায় প্রান।


☘️বর্ষায় প্রপাতের সৌন্দর্য দেখার বড় স্বাদ
জুম ঘরে বসে বৃষ্টি দেখার আহ্লাদ,
পিচ্ছিল পাথুরে পথে দুঃসাহসিক অভিযান
দুর্গম বন পেরেবো হাতে নিয়ে প্রান।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.053
BTC 71332.83
ETH 2110.83
USDT 1.00
SBD 0.49