You are viewing a single comment's thread from:

RE: পরিবারের সবাই মিলে | ঈদ আনন্দে বড় মাঠে |মেতে ছিলাম সেদিন | তিন বছর পর বাবার বাড়ি গিয়েছিলাম যেদিন||~~

আহা। সাথী, কী দারুণ পোস্ট তোমার৷ একটা বাংলা সিনেমা আছে পুরনো অনেক। 'দাদারকীর্তি'৷ সেখানে মানুষ এমনই ছন্দে কথা বলত আর পেছনে তবলা বাজত৷ ক্লাব ছিল ওদের, নাম ছন্দবাণী ক্লাব৷ তোমার পোস্টটি পড়ে এতোই ভালো লেগেছে যে আমারও কেমন মনে মনে হচ্ছে পেছনে তবলা বাজছে৷ আর তুমি তালে তালে কথা বলে ঈদের যাপন শেয়ার করছ, সবার কথা বলছ। তুমি সত্যিই ছন্দে সুপার সেরা৷

কী সুন্দর ব্লগ শেয়ার করেছ। ভালোবাসা নিও বন্ধু হে আমার।

Sort:  
 2 years ago 

কেউবা ডাকে ছন্দরানী
কেউবা কাব্যকন্যা,,
সবার উৎসাহ অনুপ্রেরণায়
আমি যে অনন্যা 💕

কারো কাছে কবি আপু
কারো কাছে কবি,
কারো কাছে আমি নাকি
সদ্য উঠা রবি।

ভালোবেসে বন্ধু তোমায়
মনে দিয়েছি ঠাঁই,
এমনি করেই সারা জীবন
কাটিয়ে দিতে চাই 💕

 2 years ago 

তুমিও আমার মনেই আছো
প্রদীপ খানি নিয়ে
প্রাণের চেয়েও অধিক প্রিয়
উঠছ তুমি হয়ে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64551.46
ETH 1853.81
USDT 1.00
SBD 0.38