You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৭

ভালোবাসা মুক্তির পথ

স্বার্থের ধ্বজা উড়িয়ে কেবল
শৃঙ্গ জয় হয়
মুক্তি পড়ে থাকে রাস্তাঘাটে
ভ্রম কতিপয়

কে দেখাবে পথ?
কেই বা কুড়োবে বকুলফুল?
তুচ্ছ হারজিতের খেলায়
হারিয়ে যায় সব কুল...

তুমি ছুটতে জানো,
উঠতে জানো
ছলের স্তুপে হাসতে জানো,
সূর্য নয়, বিদ্যুতই আসল মত
বলো, তোমায় কে দেখাবে পথ?
কেই বা এনে দেবে মুক্তির দুষ্প্রাপ্য রথ?

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.066
BTC 70849.63
ETH 2185.08
USDT 1.00
SBD 0.50