You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের একটিভ ও সুপার একটিভ মেম্বারদের সংক্ষিপ্ত তালিকা (A short list of "Active & Super Active Authors") 15-February-25

গত সপ্তাহে অত্যন্ত ব্যস্ত থাকার কারণে ব্লগে একেবারেই সময় দিতে পারিনি। বিশেষ করে ট্রেনে ছিলাম এবং বইমেলার ব্যস্ততা। বইমেলায় যতই ব্যস্ত থাকি না কেন কমেন্ট পোস্ট ইত্যাদি করাই যেত কিন্তু মেলার মধ্যে জ্যামার বসানো থাকে তাই নেটওয়ার্কের অবস্থা একেবারেই শোচনীয় হয়ে যায়। আর সারাদিন পরিশ্রমের পর রাতে ফিরে কখনোই পারতাম না ঠিক করে সব কাজ করতে। বেশিরভাগই কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছি। তারপরেও চেষ্টা করেছি প্রতিদিন একটা করে পোস্ট করার এবং সামান্য কিছু হলেও কমেন্ট করার। সেই জায়গা থেকে টায়ার টুতে থাকা আমার কাছে বড় প্রাপ্তি। চেষ্টা করব এই সপ্তাহে আবার আগের পজিশনে ফিরে যেতে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে এই পোস্টটি আমাদের জন্য তুলে ধরলেন বলে। সুপার অ্যাক্টিভ লিস্টের তালিকাভুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67916.25
ETH 1974.04
USDT 1.00
SBD 0.37