You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮১

জীবন মানেই বোঝাপড়া
আর হারজিতের খেলায়
মাতিয়ে রাখা পাঠ

হতাশা নামলে ভয় আসে
কামড়ে ধরে প্রাণ
যেন নিঝুম রাতের ফেলনা সেই মাঠ

তবু মনে রেখো,
রাতের পরেই সকাল আসে
ফোটে রবির আলো
হেরে গেলেও
মনের জোরে জয়ের আশায়
সন্ধে প্রদীপ জ্বেলো।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 69290.34
ETH 2114.51
USDT 1.00
SBD 0.50