You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬০৭ [ তারিখ : ২৫ - ০৩ - ২০২৫ ]

অনেকদিন পর আমার পোস্ট ফিচার হল সত্যিই খুব আনন্দিত হলাম। আসলে এও সত্য, বেশ কিছুদিন খুব ব্যস্ততায় কেটেছে। ফলে স্থির হয়ে ব্লগ লিখতে পারছিলাম না।

পোস্ট সম্পর্কিত আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগল ভাই। আমি আসলে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা করি। আর এই শিক্ষিকাও আমায় অনেক সাহায্য করেছেন মেয়ের পড়াশুনোর ক্ষেত্রে। বিদেশ বিভূঁইয়ে এমন একজন মানুষ মাত্র কয়েকমাসে তার স্কুলে পড়া অনেক ছাত্রছাত্রীর মধ্যে একজনকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছে, পরিয়েছে। নিয়মিত খোঁজ নেন। আমার মা হিসেবে এইটুকু কর্তব্য ওদের সম্পর্কটা বাঁচিয়ে রাখার।

তবে অনেকদিন পর ছাত্রী ও শিক্ষকের দেখা হওয়াতে দুজনেই বড় খুশি ছিল। ওদের হাসিমুখই তো আমার প্রাপ্তি। আর কি! এইটুকুই তো জীবন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71796.27
ETH 2195.54
USDT 1.00
SBD 0.49