You are viewing a single comment's thread from:

RE: একটি মজার চিঠির ধাঁধা

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই সাব,
আমরা এলাম গিরিডিতে পুজোর দিনে ভাই,নতুন দেশে এসে মোরা বড়ই মজা পাই।
আকাশ হেথায় আলোয় ভরা,বাতাস পরিষ্কার।চারিধারের দৃশ্য দেখে লাগছে চমৎকার।
উশ্রী নদি বইছে কেমন ছাপিয়ে দুই তীর,স্নিগ্ধ শোভা দেখছি কেবল শ্যামল বনানীর।
আশে পাশে পাহাড় কত,আকা বাকা পথ,সাঁওতালরা বাজায় দূরে মাদল নিয়ে গৎ।
নদীর ধারে আমলকি বন,পলাশ গাছের সার,খাটিয়াতে বসে মোরা দেখছি অনিবার।
মোদের বাড়ি নদীর পাশে,তাইতো মজা পাই,নাচি হাসি হল্লা করি,উল্লাসে গান গাই।
এখান থেকে মন যে আমার ফিরতে নাহি চায়,এতটা সুখ কলিকাতায় পাওয়া কি আর যায়?
কেমন আছিস সবাই তোরা,চিঠির জবাব দিস।আজের মত বিদায় নিলাম ভালবাসা নিস

      ইতি
  সূর্যপাল

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 64946.36
ETH 1863.14
USDT 1.00
SBD 0.38