You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২১

in আমার বাংলা ব্লগ • 3 years ago

পৃথিবীতে আমি দেখেছি অনেক মানুষ,
কিন্তু খুব কমই পেয়েছি মানবিক মানুষ।
আমি শুনেছি অনেক অমানবিক চিৎকার।
আমি পারিনি কিছু বলতে, বুকে রয়ে গেছে হাঁহাকার।

আমি দেখেছি অনেক মানুষ, শীতের চাদরে মোড়ানো রাস্তার ধারে।
আমি কখনো খুজিনি তাদের আপন করে।
আমি পৃথিবীর বিধান মানি,
কিন্তু আমি কখনো পৌঁছাইনি কারো কাছে মানবতার বাণী।

আমি দেখেছি পৃথিবীতে অনেক অনাহারী লোক। আমি এটাও দেখেছি পৃথিবীতে অসংখ্য ভক্ষক।
আমি চিরদিন খুঁজেছি মানুষের মাঝে মানবতা।
খুঁজে পাইনিকো তেমন কাউকে, এটা মোদের ব্যর্থতা।

আমি চাই আমার আমিকে,
বিলিয়ে দিতে মানবতায়।
পুরো দুনিয়া ঠিক হয়ে যাবে,
আমাদের সবার সহায়তায়।