প্রবাসীর যন্ত্রণা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সমাজে যে মানুষদেরকে সবচেয়ে সুখী মানুষ বলে আমরা ধরে নেই। তারা মধ্যে অন্যতম হলো, প্রবাসী। কারণ কোনো প্রবাসী যখন বাইরের দেশে বছরের পর বছর, মাসের পর মাস কষ্ট করার পরে তার নিজের দেশে এসে ৬ মাস একটু ভালো থাকার চেষ্টা করে। একটু সুখে কিংবা একটু ফ্রি থাকার চেষ্টা করে। তখন আমরা ভেবে নেই যে, তারা আসলে সেখানেও একই লাইফ স্টাইল লিড করেছে এবং তারা সেখানেও এতোটাই সুখে এবং ফুর্তিতে ছিলো।

কিন্তু এটা আমরা কোনোভাবেই ভাবি না যে, ওই মানুষটা আমাদের দেশে এসে যেভাবে শুয়ে বসে দিন কাটাচ্ছে। সেইম বাইরের দেশেও যদি শুয়ে বসেই দিন কাটাতো। তাহলে সে যে মাস গেলে এতোগুলো টাকা নিজের পরিবারের কাছে, নিজের দেশে পাঠাচ্ছে। সে টাকাগুলো সে কোথায় পেতো!

আমি এমনও অনেক প্রবাসী দেখেছি। যারা কখনো নিজেদের জন্য সেই প্রবাসে একটা ভালো জামা কিনে না। হয়তো দেশে আসার সময় নতুন কয়েকটা কাপড় নিজের জন্য কিনে আনেন। আসলে আমরা কখনোই প্রবাসীদের কষ্টটা বুঝতেই চাই না। এই রেমিটেন্স যোদ্ধারা যে মাথার ঘাম পায়ে ফেলে, জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়ে এই দেশের জন্য, নিজের পরিবারের জন্য করছে। সেটা আমরা কখনোই মানতে চাই না।

আপনি ভাবুন, প্রবাসী জীবনে আপন বলতে কেউ নেই। সারাক্ষণ হারভাঙ্গা খাঁটুনি খাটার পরে, সেই ঘরে এসে নিজেকেই সব করে খেতে হয় । কখনো মন খারাপ হলে শেয়ার করার মতোন মানুষ নেই। কখনো অসুস্থ হলে আপনাকে যে এক গ্লাস পানি ঢেলে খাওয়াবে। তেমন কোনো মানুষ নেই। আর আমরা সেই মানুষগুলোকেই সব সময় কষ্ট দেই। কারন আমাদের মতে তারা অনেক বেশি সুখী। কিন্তু প্রবাস জীবন অত্যন্ত কঠিন। সেটা আপনার পরিবারে যদি কোনো মানুষ থাকে। তাহলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেই আপনারা বুঝতে পারবেন।
Sort:  
 2 years ago 

প্রবাস জীবনটা আসলেই খুব কষ্টের। একজন প্রবাসীর দুশ্চিন্তার শেষ নেই। শরীর খারাপ হোক আর যা-ই হোক না কেনো,ঘরে বাহিরে কাজ করে যেতে হয়। তাছাড়া বাংলাদেশে থাকা পরিবার নিয়ে টেনশন করতে হয়। তবে প্রবাসীদের কষ্ট বেশিরভাগ পরিবার বুঝে না,আর এটাই প্রবাসীদের সবচেয়ে বড় কষ্ট। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.078
BTC 72181.91
ETH 2225.60
USDT 1.00
SBD 0.49