চুপ থাকা মানে দুর্বলতা নয়
একটি বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা কখনো গায়ে লাগাবেন না। আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে: ১. যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না, ২. আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই, ৩. তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না।
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো; হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু তারা আবার ভেজালে বেশি পড়ে।
বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখো যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ থাকবেই।
জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা সত্যিই বড় কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই, অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই, অতিরিক্ত কারো প্রতি আশা করতে নেই। কারণ এই 'অতিরিক্ত' শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে। হ্যাঁ, একজনকে শুধু অন্ধভাবে ভালোবাসলে কোনোদিন পরাজিত হবে না, ধোঁকা খাবে না, প্রতারিত হবে না। সে হচ্ছে তোমার প্রভু এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা।
মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি না।
যেখানে তোমার গুরুত্ব নেই, যেখানে তোমার কথার দাম নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। এটা কারো বাড়ি হোক বা কারো মন হোক। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়েও কোনোদিন ভালো থাকা যায় না, কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয়।
নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। আবার সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না, সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো।
বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে। আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করে জানে। মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায়।
চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না।
মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই সাধ্যমতো চেষ্টা করবেন মনটাকে ভালো রাখতে। সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের অন্তরটাকে পরিশুদ্ধ করে, তাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন মন ভালো হয়ে যাবে।
যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই কেউ যদি আপনার সাথে অভিমান বা রাগ করে, তার সাথে উল্টো রাগ করবেন না; কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে।
কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত, অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে সেই মানুষটিকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে এখনো মিথ্যা কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়া হলো বুদ্ধিমানের কাজ।
মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে। তাই শিক্ষক বড় কথা নয়, আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছে কতটুকু রয়েছে সেটাই হলো বড় কথা।
যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। তাই চেষ্টা চালিয়ে যান, আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। জীবনকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন।




X-Share: https://x.com/i/status/2024754402066944289