You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২

in আমার বাংলা ব্লগ • 4 years ago

তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

তোমার প্রেমে মুগ্ধ হয়ে
উড়েছি আকাশে বিহঙ্গ ন্যায়,
এ জীবনে তোমায় পেয়ে
মনকে দিয়েছি বিদ্রোহের সায়।

আচমকা কোন অচেনা সুখে-
হয়েছি আমি প্রগলভিত।
অন্ধকারেও তোমার ছোঁয়াতে
প্রসন্ন মন হয় উচ্ছলিত।

Sort:  
 4 years ago 

বাহ! দারুণ অনুভূতি প্রকাশ করেছেন তো, যেন ছন্দের যাদুতে প্রকাশ পেলো হৃদয়ের লুকানো কথা।

 4 years ago 

ধন্যবাদ। সবটাই আপনার থেকে অনুপ্রাণিত হয়ে।