You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৯

in আমার বাংলা ব্লগ3 years ago

“নিউটনের গতিসূত্র আবিষ্কার”
প্রথম সূত্র—একটা ছাগল হাঁটছিল। নিউটন তাকে ধরে থামালেন।প্রথম সূত্র আবিষ্কার করে ফেললেন। —“একটি বস্তুকে যতক্ষণ পর্যন্ত থামানো না হয়, তা চলতে থাকে।”

দ্বিতীয় সূত্র—এর পর নিউটন ছাগলটিকে (F) বল-এ একটা লাথি মারলেন আর ছাগলটা বলে উঠল “ম্যাঁ” (ma)। আবিষ্কার হল দ্বিতীয় সূত্র—“F=ma”

তৃতীয় সূত্র—এরপরই ছাগলটি নিউটনকে কষে একটা গুঁতো মারল। আর নিউটন আবিষ্কার করলেন তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র—“সকল ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।”

Sort:  
 3 years ago 

সব দোষ ছাগলের। ছাগলটা যদি না থাকতো তাহলে এত সুত্র আবিষ্কার হতো না। আর আমাদেরকেউ মুখস্ত করতে হত না। 😅😅

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.054
BTC 71069.27
ETH 2101.50
USDT 1.00
SBD 0.50