You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪০

in আমার বাংলা ব্লগ • 3 years ago

ডিসকর্ডে যেমন আমি প্রচুর পরিমাণে গান শুনতে ভালবাসি ঠিক সেই রকমই কলেজে গিয়ে পড়াশোনার থেকেও আমি প্রচুর পরিমাণে গল্প করতে আর সেলফি তুলতে ভালবাসি ।ঠিক সে রকম একদিন কলেজ শুরু হওয়ার এক ঘন্টা আগে গিয়ে কলেজে বসে ফটো তোলা শুরু করে দিয়েছিলাম ।সেই সাথে প্রচুর পরিমাণে সেলফিও। উপর থেকে আমাদের দুটো ক্লাস টিচার বিষয়টি লক্ষ্য করেছিল, কিন্তু আমি তো সেটা বুঝতে পারিনি ।কিন্তু ক্লাসে ঢুকেই যখন স্যার আমাকে দেখল, তখন বলল," কটা ফটো তুলেছিলি? "আমি একটু লজ্জা পেয়ে গেলাম। তখন বলল,"বাবা এত ফটো কেউ তুলতে পারে একসাথে!" বলে ,স্যার মুচকি হাসি দিল। ক্লাসের কয়েকজন তখন বলে উঠলো ,"স্যার আপনি যদি থাকতেন বুঝতে পারতেন ,ও আমাদের ফটো তোলাতে তোলাতে পুরো পাগলই করে দেয় ।বলে ক্লাস সুদ্দু সকলেই হাসতে শুরু করলো, তখন মাঝে পড়ে বেচারা আমিও হাসতে শুরু করে দিলাম।🙂