You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "হৃদয়ের সুপ্ত প্রেম"

in আমার বাংলা ব্লগ • 4 years ago

আমি বাঁধতে পারিনি জীবনে কাউকে,
শোনাতে পারিনি কবিতা ।
বলতে পারিনি ভালোবাসি তোমাকে;
জানাতে পারিনি হৃদয়-কথা ।
অবাক চোখে মুগ্ধ বিস্ময়ে
শুধুই তাকিয়ে থাকা ।

দাদা, এই লাইনগুলো পড়ে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। কারণ জীবনের সাথে অনেকটা মিলের সন্ধান পেলাম। আপনার লেখা কবিতার মাধ্যমে সত্যিই অনেক কিছু বলার থাকে যেগুলো আমরা বলতে পারিনি। বলার সাহসটা হয় না সত্যিই সেই অনুভূতিটা জীবনের সেরা অনুভূতি।