You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৯ || by abb-fun

in আমার বাংলা ব্লগ • 4 years ago

নিঃসঙ্গ অশ্রু সজল চোখে
তোমার পথপানে চেয়ে রই
তোমারি প্রতীক্ষায় সময় বয়ে যায়
কখনো কি তুমি আসবে আমার সনে
কখনো কি তুমি মেটাবে আমার হৃদয়ের তৃষ্ণা
আমি সেই অপেক্ষায় রয়ে যায়

কখন শেষ হবে আমার অপেক্ষার অবসান,
এখনো পথ চেয়ে বসে আছি, তোমার অপেক্ষায়।
যে পথে শুরু হয়েছে তোমার পদচারণ।
কখনো কি শেষ হবে আমার চেয়ে থাকা,
যে পথের পদ ধূলিতে রয়েছে তোমার স্মৃতি মাখা।
জানি কখনো শেষ হবে না এ পথের শেষ,
তবুও বসে রবো জীবনের শেষ চেষ্টায়।